বেগম খালেদা জিয়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি আপোষহীন নেত্রী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন -নাটোরে রুহুল কুদ্দুস তালুকদার দুলু
নাটোর প্রতিনিধি-বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রায়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী, বাংলাদেশের মানুষের জন্য যে কল্যান করে গিয়েছে যতোদিন বাংলাদেশ থাকবে বাংলা ভাষা থাকবে, ততোদিন এই খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করছেন, উনি কখনো আপোষ করেনি মৃত্যুর আগ পর্যন্ত , তিনি আপোষহীন নেত্রী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের ৫ নং হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান দারুস সালাম হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা প্রাঙ্গনে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলে এই সব কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিএনপির নেতৃবৃন্দ।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































